মূল লেখায় যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত এইমাত্রঅন্যান্য ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন এইমাত্রঅন্যান্য বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার এইমাত্রঅন্যান্য আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব এইমাত্রঅন্যান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা এইমাত্রঅন্যান্য জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত
অন্যান্য

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

প্রতিবেদক:
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় চার দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়ায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) ফের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন এ আবেদন করেন।

আদালতে জমা দেওয়া রিমান্ড আবেদনে ডিবির তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে আসামি জি এম নজরুল ইসলাম বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন। নিহতের পরিবার থেকে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হচ্ছে এবং সাংসারিক নানা বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও বলা হয়, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। তাই মামলার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরবর্তীকালে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ওই সময় তার রুমে কিছু চিরকুট পাওয়া যায়।

ঘটনার পরদিনই নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।