মূল লেখায় যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এইমাত্রঅন্যান্য জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা এইমাত্রঅন্যান্য ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু এইমাত্রঅন্যান্য সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এইমাত্রঅন্যান্য লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি এইমাত্রঅন্যান্য এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম এইমাত্রঅন্যান্য আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম
অন্যান্য

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মানববন্ধন ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। টিআইবির পক্ষ থেকে উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। পর্যবেক্ষণ করা ৪০টি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। অন্য দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদে ঘাটতি রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তী নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও উপজেলা আইসিটি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবী, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশসহ ছয় দফা সুপারিশ তুলে ধরে সনাক। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুম ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, শিক্ষক, সনাক, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।