মূল লেখায় যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এইমাত্রঅন্যান্য জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা এইমাত্রঅন্যান্য ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু এইমাত্রঅন্যান্য সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এইমাত্রঅন্যান্য লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি এইমাত্রঅন্যান্য এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম এইমাত্রঅন্যান্য আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম
অন্যান্য

এআই’র কাছে কখনোই চাইবেন না যে ৫ পরামর্শ 

প্রতিবেদক:
এআই’র কাছে কখনোই চাইবেন না যে ৫ পরামর্শ 

প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজ থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেকে এআইয়ের পরামর্শ নিচ্ছেন। তবে মনস্তাত্ত্বিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআই কখনোই মানুষের বিকল্প বা প্রকৃত বন্ধু হতে পারে না।

বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে চেহারা, আবেগ, বুদ্ধিমত্তা ও আর্থিক সিদ্ধান্তের মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এআই মানুষের মতো অনুভূতি বা বাস্তব অভিজ্ঞতা দিয়ে কোনো বিষয় বিচার করে না।

চেহারা ও সৌন্দর্য নিয়ে প্রশ্ন
নিজের চেহারা, সৌন্দর্য কিংবা পোশাক নিয়ে এআইয়ের কাছে মতামত চাওয়া খুব বেশি নির্ভরযোগ্য নয়। ব্যবহারকারীকে সন্তুষ্ট রাখার প্রবণতার কারণে এআই অনেক সময় অতিরিক্ত প্রশংসামূলক উত্তর দিতে পারে। ফলে বাস্তব জীবনের কাছের মানুষ যেভাবে অকপটে মতামত দিতে পারেন, এআইয়ের কাছ থেকে সবসময় সেই নিরপেক্ষতা পাওয়া নাও যেতে পারে।

ভালোবাসা ও আবেগের বিচার
কেউ আপনাকে ভালোবাসেন কি না, কিংবা কোনো ব্যক্তির আচরণের পেছনে কী অনুভূতি রয়েছে—এ ধরনের প্রশ্নের উত্তরও এআইয়ের ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়। এআই সহানুভূতিশীল ভাষায় উত্তর দিতে পারলেও মানুষের জটিল আবেগ প্রকৃত অর্থে অনুভব করতে পারে না। এ ধরনের পরিস্থিতিতে বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা প্রয়োজন হলে পেশাদার থেরাপিস্টের সহায়তা নেওয়া বেশি কার্যকর।

বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদা
নিজের বুদ্ধিমত্তা, যোগ্যতা কিংবা ব্যক্তিগত মূল্যায়নের ক্ষেত্রেও এআইকে চূড়ান্ত বিচারক হিসেবে বিবেচনা করা উচিত নয়। এআইয়ের বিপুল তথ্যভাণ্ডার ও বিশ্লেষণক্ষমতা থাকলেও সেটি মানুষের বুদ্ধিমত্তা বা আত্মমর্যাদার প্রকৃত মাপকাঠি নয়।

আর্থিক সিদ্ধান্ত
বিনিয়োগ, ঋণ, সঞ্চয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু এআইয়ের পরামর্শের ওপর নির্ভর করাও ঝুঁকিপূর্ণ। ব্যক্তির সম্পূর্ণ আর্থিক পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট পেশাদার বা আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাস্তব জীবনের মানবিক সহায়তা
এআই নানা বিষয়ে তথ্য ও পরামর্শ দিতে পারলেও বাস্তব জীবনের মানবিক সহায়তার বিকল্প নয়। বিপদের সময় কাউকে হাসপাতালে নেওয়া, জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো কিংবা বাস্তব পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা করার মতো কাজ এআই করতে পারে না।

বিশেষজ্ঞদের মতে, এআই মূলত ডেটা, অ্যালগরিদম ও প্রযুক্তিগত অবকাঠামোর ওপর নির্ভর করে কাজ করে। এর নিজস্ব অনুভূতি বা ইচ্ছা নেই। তাই এআইকে জীবনের প্রকৃত বন্ধু বা আবেগের আশ্রয় হিসেবে না দেখে প্রয়োজনীয় কাজে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করাই নিরাপদ। বাস্তব জীবনের সম্পর্ক, মানুষের সহানুভূতি ও পারস্পরিক বন্ধনের বিকল্প কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না।