মূল লেখায় যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এইমাত্রঅন্যান্য জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা এইমাত্রঅন্যান্য ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু এইমাত্রঅন্যান্য সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এইমাত্রঅন্যান্য লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি এইমাত্রঅন্যান্য এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম এইমাত্রঅন্যান্য আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম
অন্যান্য

মাদ্রাসায় সশস্ত্র হামলা: বিএনপি নেতা জাকিরসহ ১৪ জনের নামে মামলা

প্রতিবেদক:
মাদ্রাসায় সশস্ত্র হামলা: বিএনপি নেতা জাকিরসহ ১৪ জনের নামে মামলা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আশরাফ চ্যারিট্যাবল ট্রাস্ট পরিচালিত তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় মাদ্রাসার অফিসের লকার ভেঙে নগদ ২০ লাখ টাকা, দুটি ল্যাপটপ ও ১০টি কম্পিউটার মনিটরসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় শ্রমিক লীগ নেতা লায়ন ইমামের ভাই ইমাম হাসান, ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ওরফে ছোছা জাকির, শুটার মামুন ও শুটার কালুসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদ্রাসার প্রশাসন বিভাগের উপ-পরিচালক সৈয়দ সানজিদ (৪৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত মাদ্রাসাটিতে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—ইমাম হাসান (৫০), গাজীরচট এলাকার জাকির হোসেন ওরফে ছোছা জাকির (৪৭), সুবন্দী এলাকার মামুন দেওয়ান ওরফে শুটার মামুন (৪০), কন্ডা এলাকার শুটার কালু (৩৫), মো. রুবেল (৪৫), মারুফ হোসেন মুকুল (৫৫), ডাক্তার সালেউদ্দিন সাঈদ (৬০), ফজলুল কবির (৬০), মো. বাবু (৩৫), রফিক দেওয়ান (৫৫), হাবিবুর (৩৫), কানা মনির (৩৬), শামীম (৩৮) ও মো. দিপু (৩৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার মালিকানাধীন মার্কেটের নিয়ন্ত্রণ ও ভাড়া আদায়কে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে প্রধান আসামি ইমাম হাসানের নির্দেশে ছোছা জাকির, শুটার মামুন ও শুটার কালুসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তারা মাদ্রাসা ও সংলগ্ন মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মাদ্রাসার সিকিউরিটি ইনচার্জ মো. আলতাব হোসেন এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র, দরজা-জানালা এবং প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

একপর্যায়ে হামলাকারীরা মাদ্রাসার অফিসের লকার ভেঙে নগদ ২০ লাখ টাকা, প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের দুটি ল্যাপটপ এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০টি কম্পিউটার মনিটর নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

মামলায় আসামি হওয়া ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, জাকির হোসেন ওই মাদ্রাসার অ্যাসেট ম্যানেজার। হামলা-ভাঙচুরের ঘটনায় তিনি যদি জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ দেখবে। দলের নাম ভাঙিয়ে তিনি সেখানে যেতে পারেন না।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।