মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

‘দ্রুত সেখান থেকে পালিয়ে আসি’, রাতের ঘটনা জানালেন অভিনেত্রী

প্রতিবেদক:
‘দ্রুত সেখান থেকে পালিয়ে আসি’, রাতের ঘটনা জানালেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি। ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পরের ওই ঘটনায় পরিচালক তাকে একা রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে বলেছিলেন। পরে রাতে মাতাল অবস্থায় ওই পরিচালক তার কক্ষের দরজায় এসে জড়িয়ে ধরার অনুমতি চান বলেও দাবি করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘রাইজ অ্যান্ড ফল ২’ রিয়েলিটি শোতে থাকা স্বরা সহ-প্রতিযোগী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও তেজ প্রতাপ যাদবের সঙ্গে আলাপকালে পুরোনো ওই অভিজ্ঞতার কথা জানান।

স্বরা বলেন, ‘তনু ওয়েডস মনু’র পর তিনি একটি বড় ছবিতে অভিনয় করছিলেন। সে সময় ওই পরিচালক তাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠাতেন এবং তার চেহারা নিয়ে কবিতাও পাঠাতেন। একপর্যায়ে একটি রোমান্টিক দৃশ্যের মহড়ার জন্য তাকে একা আসতে বলেন পরিচালক।

স্বরা জানান, তিনি পরিচালককে জিজ্ঞেস করেছিলেন রিহার্সালে আর কারা থাকবেন। জবাবে পরিচালক বলেন, শুধু তিনি ও স্বরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এতে আপত্তি জানিয়ে অভিনেত্রী বলেন, অভিনেতা ও ক্যামেরাপারসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে রিহার্সাল করা উচিত; তারা দুজন একা কেন করবেন।

পরে ঘটনাস্থলে গিয়ে স্বরা দেখতে পান, পরিচালক ও চিত্রগ্রাহক মদ্যপান করছেন। তাদের সামনে থাকা বোতলের প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বলেও তিনি জানান। ওই পরিস্থিতিতে বিশের কোঠার শুরুর দিকে থাকা একজন তরুণী হিসেবে দুজন মাতাল পুরুষের সঙ্গে রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে তিনি ভয় পেয়েছিলেন বলে জানান স্বরা। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তিনি।

তবে সেখানেই ঘটনা শেষ হয়নি বলে জানান অভিনেত্রী। স্বরার ভাষ্য, ওই পরিচালক রাতে তার কক্ষের দরজায় বারবার কড়া নাড়তে থাকেন। একপর্যায়ে দরজা খুললে তাকে মাতাল অবস্থায় দেখা যায়। এরপর পরিচালক তাকে জড়িয়ে ধরার অনুমতি চান।

স্বরা জানান, তিনি এতে রাজি হননি এবং পরিচালককে চলে যেতে বলেন। ওই সময় তিনি ভয় পেয়েছিলেন বলেও জানান অভিনেত্রী।

স্বরা ভাস্কর ওই ঘটনার বর্ণনা দিলেও পরিচালক বা সংশ্লিষ্ট ছবির নাম প্রকাশ করেননি।