মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

হরিপুরে নাগর নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

প্রতিবেদক:
হরিপুরে নাগর নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে হরিপুর সীমান্তবর্তী নাগর নদীতে এ ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার a৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে শীতলপুর এলাকার নাগর নদীতে গোসল করতে নামে রকি। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রকির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব চৌধুরী (হাসান) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।