মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স; বন্ধ ৪০০ স্কুল, গ্রেপ্তার ২ হাজার

প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স; বন্ধ ৪০০ স্কুল, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষক সংকট ও শিক্ষা খাতে অর্থায়ন নিয়ে ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসের একটি উপশহরসহ বিভিন্ন এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গের রাস্তায় কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে। দক্ষিণের মার্সেইয়ে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়া হয়। পশ্চিমাঞ্চলীয় রেন শহরে আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

রাজধানী প্যারিসেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সেখানে শিক্ষার্থীদের হাতে ‘আমাদের সহ্য করার নয়, গড়ার মতো ভবিষ্যৎ আছে’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

গত সপ্তাহে প্যারিস অঞ্চলে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শিক্ষা খাতে অর্থের সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবন নিয়ে ক্ষোভ থেকেই আন্দোলনের সূত্রপাত বলে জানিয়েছে রয়টার্স।

ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, বিক্ষোভ শুরুর পর থেকে পুলিশ প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। তাদের বেশির ভাগই কিশোর। বিক্ষোভে সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনায় দায়ী ব্যক্তিদের অভিভাবকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথাও বলেছেন তিনি।

শুক্রবার দেশটির প্রায় ৪০০টি উচ্চবিদ্যালয় বন্ধ ছিল, যা মোট উচ্চবিদ্যালয়ের প্রায় ১০ শতাংশ। শিক্ষা ও যুবমন্ত্রী এদুয়ার জেফ্রে অভিভাবকদের সন্তানদের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অতিরিক্ত ভিড়, পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থার অভিযোগ তুলেছেন। প্যারিসের উপকণ্ঠের ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে জানায়, তাদের একটি শ্রেণিতে ৩৫ জন শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত চেয়ার নেই। দুপুরের বিরতিতেও সবাই খাবার সংগ্রহের পর্যাপ্ত সময় পায় না।

এদিকে সরকারের প্রস্তাবিত ২০২৭ সালের বাজেটে মূল্যস্ফীতির তুলনায় কম হারে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। খসড়া বাজেট অনুযায়ী, শিক্ষক পেনশন বাদে শিক্ষা বাজেট ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৫৩ বিলিয়ন ইউরো হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো বৃহস্পতিবার এক সংকট বৈঠকে দাবি করে, কট্টর বামপন্থি দল ফ্রান্স আনবোডের (এলএফআই) রাজনীতিকরা আন্দোলন শুরুর সঙ্গে জড়িত। তবে দলটির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন এবং নির্বাচনের আগে সরকার বিক্ষোভকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে পাল্টা অভিযোগ করেছেন।

অন্যদিকে শিক্ষার্থী ও অধিকারকর্মীরা বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। কিশোরদের ওপর লাঠি, কাঁদানে গ্যাস ও নন-লেথাল ফ্ল্যাশ-বল বন্দুক ব্যবহারের অভিযোগও উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে সতর্ক করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগ তদন্তে তিনটি তদন্ত শুরু করা হয়েছে।

বিক্ষোভ ফ্রান্সের সীমান্ত ছাড়ানোরও ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেশী বেলজিয়ামের লিয়েজ শহরে বৃহস্পতিবার কয়েকটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। শুক্রবার সেখানকার কয়েকটি উচ্চবিদ্যালয়ও বন্ধ রাখা হয়।