মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক:
ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চলে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের জোড়ার হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলের পাহাড়ি রেলপথে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। পরে ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে উঁচু ঢাল বেয়ে ওঠার সময় ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের সাতটি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পরপরই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতকাজ শুরু করেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, লাউয়াছড়ার পাহাড়ি ঢালে ওঠার সময় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে যাওয়ায় কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেরামতকাজ শুরু করা হয়েছে। দ্রুত রেলপথ সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।