মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

প্রতিবেদক:
বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই।

শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।

জানা গেছে, চিকিৎসার জন্য কয়েকদিন আগে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে একটি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তৌফিক ইমরোজ খালিদী সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজ করেছেন। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয় নিয়ে প্রতিবেদনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা ছিল।

তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বেসরকারি গণমাধ্যমের সম্পাদক সন্তোষ শর্মাসহ সাংবাদিকতা অঙ্গনের অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সহকর্মী ও সাংবাদিকেরা তার পেশাগত অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।