মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

যশোর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

প্রতিবেদক:
যশোর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

যশোরের জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তিনটি পৃথক নাশকতার মামলা তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

ওই মামলার তদন্তে ফেরদৌসী বেগম সুন্দরীর নাম আসে বলে পুলিশ জানিয়েছে। তিনি যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা এবং জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অন্যদিকে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে আটক করা হয়। তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলীর রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সেলিম ইকবালকে আসামি করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম খানকে (৬০) আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে রবিউল ইসলামের নাম আসে। পরে তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।