মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান

প্রতিবেদক:
চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান

‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’-তে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক অঙ্গনের প্রায় ৩ হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আওতাধীন সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সাতকানিয়ার উদ্যোগে আয়োজিত এক বিশেষ ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশাল যোগদান পর্ব সম্পন্ন হয়।

​জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ.এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপর যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন,এনসিপির দক্ষিণ জেলা সদস্য সচিব জুবায়েরুল আলম মানিক, এনসিপি যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফ, এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে এবং আগামীর বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। চাদাবাজদের রুখে দিতেও আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারী। নেতৃবৃন্দরা বলেন, এই যোগদানের মাধ্যমে সাতকানিয়া এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন আরও সুসংহত করতে সক্ষম হলো।

এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। যাঁরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মী। এছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত অনেক নেতাকর্মী তাঁদের পুরোনো রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগদান করেছেন।

​যোগদান প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রামের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “সারা দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগদানের যে জোয়ার চলছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আজ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখসহ প্রায় তিন হাজার সাধারণ নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হলেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”