মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল ও শিক্ষক মিজানুর রহমান নান্নুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ইউ আর সি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, অধ্যক্ষ আলতাফ হোসেন, ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমুল হক, প্রধান শিক্ষক সাইফুর রহমান, শিক্ষক আলাউদ্দিন, শিক্ষক রইচ উদ্দিন বাদশা প্রমুখ।