মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

প্রতিবেদক:
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টাইলস বোঝাই পিকআপভ্যান দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পৌরসভার ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে টাইলস নিয়ে একটি পিকআপভ্যান চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে পিকআপভ্যানটি ফকিরহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা ইসমাইল গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে কোন গাড়ির সঙ্গে পিকআপভ্যানটির সংঘর্ষ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।