মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন

প্রতিবেদক:
কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন

দাফনের প্রায় নয় মাস পর কিশোরগঞ্জের তাড়াইলে আদালতের নির্দেশে ঢাকার একটি মাদ্রাসার আবাসিক হোস্টেলে মারা যাওয়া মুদ্দাছির (৮) নামে এক ছাত্রের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদ্রাসাতুল ইতকান উলুমিয়া কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র মুদ্দাছিরের মরদেহ মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষকদের টয়লেটের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২১ ডিসেম্বর মুদ্দাছিরের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আনিছুর রহমানসহ তিন শিক্ষককে আসামি করে হত্যা মামলা করেন। ময়নাতদন্ত শেষে মুদ্দাছিরের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মামলার তদন্ত চলাকালে ময়নাতদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। পরে ফরেনসিক পরীক্ষাসহ পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, মুদ্দাছিরকে রাহেলা গ্রামে দাফন করা হয়েছিল। তার বাবা জিয়াউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আদালতের আদেশ বাস্তবায়ন করে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে ফরেনসিক পরীক্ষা ও পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানো হবে।