মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড ​ এইমাত্রঅন্যান্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড ​ এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে আইনি জটিলতা নিরসন এইমাত্রঅন্যান্য এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে আইনি জটিলতা নিরসন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা: ইয়াসের খান এইমাত্রঅন্যান্য সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা: ইয়াসের খান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু এইমাত্রঅন্যান্য কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু শার্শায় মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ আটক ২ এইমাত্রঅন্যান্য শার্শায় মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: গোলাম পরওয়ার এইমাত্রঅন্যান্য সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: গোলাম পরওয়ার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন এইমাত্রঅন্যান্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন ৭ মাসের গর্ভবতী কলেজছাত্রী, পিতৃপরিচয় চান অনাগত সন্তানের এইমাত্রঅন্যান্য ৭ মাসের গর্ভবতী কলেজছাত্রী, পিতৃপরিচয় চান অনাগত সন্তানের
অন্যান্য

সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ, সরাতে হবে স্থাপনা

প্রতিবেদক:
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ, সরাতে হবে স্থাপনা

সুন্দরবন ঘেঁষে অনুমোদন ছাড়াই তৈরি করা ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধ ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ১০টি রিসোর্টকে ৩০ দিনের এবং আটটিকে ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নিয়মিত মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনার ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় থাকা অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজকে এ নির্দেশের আওতায় আনা হয়েছে।

সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, অনুমোদন ছাড়া রিসোর্ট নির্মাণের কারণে এর আগে ১০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা অনুমোদনের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারেনি। পরে ৩০ সেপ্টেম্বর তাদের আবেদন বাতিল করা হয়।

তিনি আরও জানান, নতুন নির্মিত আটটি রিসোর্টকে এর আগে সাত দিনের মধ্যে গ্রহণযোগ্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সেগুলো বন্ধ এবং ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।