মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  এইমাত্রঅন্যান্য রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  প্রেসক্লাবের শীর্ষ পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইমাত্রঅন্যান্য প্রেসক্লাবের শীর্ষ পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃ'ত্যু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃ'ত্যু আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার
অন্যান্য

নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪

প্রতিবেদক:
নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪

টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং’ এর প্রধান এবং একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। ​

সম্প্রতি নাগরপুর থানার একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন গ্যাং প্রধান গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এলাম জাবির ওমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) ও মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)। ​

পুলিশ সূত্রে জানা গেছে, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।