মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  এইমাত্রঅন্যান্য রৌমারীতে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  প্রেসক্লাবের শীর্ষ পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইমাত্রঅন্যান্য প্রেসক্লাবের শীর্ষ পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃ'ত্যু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃ'ত্যু আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার
অন্যান্য

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

প্রতিবেদক:
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় শার্শা সদরের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাকে একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।