মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির এইমাত্রঅন্যান্য ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য এইমাত্রঅন্যান্য ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন
অন্যান্য

শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক:
শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪নং তাঁতীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, জাহাঙ্গীর আলম,হয়যত আলী, তাঁরা মিয়া প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় স্থানীয়রা জানান, জানকিখিলা মধ্যপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। সম্প্রতি কেন্দ্রটি বাতিল করে সালমারা জানকিখিলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে অনেক দূরে। যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক না হওয়ায় বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যেতে ভোগান্তি পোহাতে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তারা পুরাতন এই কেন্দ্রেই ভোট দিতে চান।