মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির এইমাত্রঅন্যান্য ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য এইমাত্রঅন্যান্য ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন
অন্যান্য

সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা

প্রতিবেদক:
সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে বলেছে, এতে বিমানবন্দর দুটির অবকাঠামোয় কিছু ক্ষতি হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী, কর্মী ও সামগ্রিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে মিলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সরকারি বিবৃতিতে সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে এর আগে সোমবারই হুথিরা জাজান ও নাজরানের সংবেদনশীল স্থানসহ সৌদি আরবের বিভিন্ন জায়গায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনায়ও হামলার দাবি জানিয়েছে।

সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে।

গত কদিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির দিকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি