মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির এইমাত্রঅন্যান্য ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য এইমাত্রঅন্যান্য ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন
অন্যান্য

হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

প্রতিবেদক:
হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে হালুয়াঘাট পৌরসভা। এখন থেকে বাজারে গরুর মাংস বিক্রির আগে সংশ্লিষ্ট গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায় , পশু জবাইয়ের আগে গবাদিপশু (গরু) পশু হাসপাতালে অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন বা চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় গরুটি সুস্থ হিসেবে শনাক্ত হলে চিকিৎসকের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে গরুটিতে সিলমোহর দেয়া হবে।

পৌরসভার সিলমোহর দেওয়ার পরই কেবল অনুমোদিত ও স্বাস্থ্যসম্মত গরুর মাংস বাজারে বিক্রি করা যাবে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কিংবা পৌরসভার অনুমোদন ও সিলগালা না থাকা গরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

হালুয়াঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক বলেন, ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মাংস কেনার সময় গরুর স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন ও পৌরসভার সিলগালা রয়েছে কি না, তা দেখে মাংস কেনার পরামর্শ দেওয়া হয়েছে।পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।