মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির এইমাত্রঅন্যান্য ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য এইমাত্রঅন্যান্য ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলা দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ এইমাত্রঅন্যান্য দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন এইমাত্রঅন্যান্য মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন
অন্যান্য

আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার

প্রতিবেদক:
আদালতের এজলাসের সামনেই ছু'রিকাঘাত, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবির নামে এক ব্যক্তির গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপুকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি গ্রেপ্তারের বিষয়টি জানায়।

এর আগে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস হোসেন প্রকাশ অপু, নগরের পাঁচলাইশ থানার হাদু মাঝিপাড়া এলাকার মৃ’ত ইউনুসের ছেলে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার মামলার প্রধান অভিযুক্ত অপু বায়েজিদ থানার পাহাড়ী আবাসিক এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর সিডিএমএস পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।