মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা এইমাত্রঅন্যান্য উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা ১১ অঞ্চলে ঝড়ের আভাস, আছে নদীবন্দরেও সতর্কসংকেত এইমাত্রঅন্যান্য ১১ অঞ্চলে ঝড়ের আভাস, আছে নদীবন্দরেও সতর্কসংকেত নন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমন এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমন কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে মানবিক সহায়তা দিয়ে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা এইমাত্রঅন্যান্য শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, হৃদরোগে মৃত্যুর কথা জানালেন চিকিৎসক এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, হৃদরোগে মৃত্যুর কথা জানালেন চিকিৎসক পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা এইমাত্রঅন্যান্য পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
অন্যান্য

পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা

প্রতিবেদক:
পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য শান্তিচুক্তিতে পৌঁছানো এখনো সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার সময় পেজেশকিয়ান এ কথা বলেন। বুধবার তার বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

পেজেশকিয়ান বলেন, ইরান এমন একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে পৌঁছাতে পুরোপুরি প্রস্তুত, যা অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, ইরানের ‘লালসীমা’ হলো দেশটির জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার। যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, অতিরিক্ত আঞ্চলিক দেশগুলোর উপস্থিতি বা হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।

অন্যদিকে ফোনালাপে পুতিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জন্য ক্ষতিপূরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বলে জানিয়েছে ফার্স।

পুতিনের মতে, ইরানকে দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তাও দিতে হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকানো যায়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিরোধ রয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার প্রশ্নটি এখন চ্যালেঞ্জ।

সূত্র: আল জাজিরা