মূল লেখায় যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও এইমাত্রঅন্যান্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল এইমাত্রঅন্যান্য গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ এইমাত্রঅন্যান্য দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি এইমাত্রঅন্যান্য গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান এইমাত্রঅন্যান্য জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
অন্যান্য

কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদক:
কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। “একতা ঐক্য সংহতি -মানবতার সেবায় মানুষের পাশে” শ্লোগানকে সামনে রেখে রেখে মানব কল্যাণ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এ সংগঠনের শুভ উদ্বোধন করেন প্রকৌশলী মোঃ আতিকুর ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোতাহার হোসেন, ঝাউগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন শাহ, আব্দুল আজিজ মোল্লা, মো: নুরুল ইসলাম বিশ্বাস, মজিদ শেখ, ডা: হাবিব বিশ্বাস, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাসির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আতিকুর ইসলাম বলেন এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠন এ সংগঠনের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সমাজ সংস্কার, সমাজ উন্নয়ন, সর্বোপরি মানবসেবার কাজ করবে, মানব কল্যাণে সংগঠনের সকল সদস্যরা নিয়োজিত থাকবে বলে বিশ্বাস করি।

সম্প্রতি সময়ে আমাদের সমাজে মাদকের করালগ্রাসে আচ্ছন্ন হয়ে পড়েছে আমরা চাই এ সংগঠনের মাধ্যমে প্রথমে আমার গ্রাম আমার ইউনিয়ন আমার উপজেলাকে মাদকমুক্ত করতে, ভালোকাজের মাধ্যমে সংগঠনের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিব ।