মূল লেখায় যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও এইমাত্রঅন্যান্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল এইমাত্রঅন্যান্য গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ এইমাত্রঅন্যান্য দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি এইমাত্রঅন্যান্য গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান এইমাত্রঅন্যান্য জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
অন্যান্য

ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

প্রতিবেদক:
ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন- চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।

আহত দুইজন হলেন- একই এলাকার লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভাটার কিলন বা চিমনির পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন। ঘটনাস্থলেই উৎপল মিয়া ও গোলাপ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।