মূল লেখায় যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও এইমাত্রঅন্যান্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল এইমাত্রঅন্যান্য গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ এইমাত্রঅন্যান্য দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন বিডি২৪লাইভ এর সাংবাদিক আজাদ আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন: স্নিগ্ধ গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি এইমাত্রঅন্যান্য গারো পাহাড়ে আটকা পড়েছে প্রায় ১৫০ বন্যহাতি জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান এইমাত্রঅন্যান্য জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান
অন্যান্য

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও

প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রাও

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দুই দিনই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।