মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত

প্রতিবেদক:
১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এর ফলে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

গত শনিবার থেকে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি রিয়াদের সঙ্গে ঢাকার আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।