মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

মা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার, আটক ৭

প্রতিবেদক:
মা ইলিশ সংরক্ষণ অভিযান: কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার, আটক ৭

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫) ও ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) এবং আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)। অপর দুজন হলেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।