মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদক:
রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের কাওসার আলীর ছেলে আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মালেক মোড়লের ছেলে আরিফ হোসেন (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দ পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনারে সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের উপর চেক পোস্ট স্থাপন করে।

এ সময় ফেরী পার হয়ে যশোর গামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়, ট্রাকে থাকা চালক, সহযোগী ও অন্য আরও একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

পরে তাদেরকে আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৫ টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম-পিপিএম-সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।