মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
অন্যান্য

আখাউড়ায় রাধামাধব আখড়ায় চুরি: গ্রেপ্তার ২

প্রতিবেদক:
আখাউড়ায় রাধামাধব আখড়ায় চুরি: গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্বর্ণের কানের দুল, পিতলের বিভিন্ন মূর্তি ও পূজার সামগ্রীসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় মন্দিরটিতে চুরির ঘটনা ঘটে।

মামলা দায়েরের পর থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং আকাশ মালদার ওরফে হাসিবকে (২৮) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণের কানের দুল, পিতলের বিভিন্ন মূর্তি, বাঁশি, করতাল, তামার বাটি ও পূজার অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় তাজুল ইসলাম (৬২) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম বলেন আখাউড়া মন্দিরে চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনের বাড়ি থেকে স্বর্ণের কানের দুলসহ বিভিন্ন সামগ্রী এবং অপর এক পলাতক আসামির ভাঙারির দোকান থেকে পিতলের বিভিন্ন প্রতিমা ও পূজার সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।