মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ

প্রতিবেদক:
নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টায় উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর দুপুর ১২টায় খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোশারফ হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। দুপুর ১টায় নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এসব কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। দিনের সর্বশেষ কর্মসূচিতে বিকেল ৩টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজরুলে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন।

এসব কর্মসূচির মধ্য দিয়ে নন্দীগ্রামে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগের সূচনা হয়। সেসময় তার সাথে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।