মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
অন্যান্য

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

প্রতিবেদক:
শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তার আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্রেন থেকে ঝোলানো একটি এসইউভি উল্টে নিচে রাখা কালো ভ্যানের ওপর আছড়ে পড়ছে। এ সময় গাড়িটির কাছাকাছি অবস্থানে ছিলেন ইমরান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। এতে দেখা যায়, শুটিং সেটে স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন কলাকুশলীরা। কাউন্টডাউন শুরু হওয়ার পর ক্রেন থেকে ঝোলানো এসইউভিটি মাঝআকাশে উল্টে যায়। পরে সেটি সজোরে নিচে পার্ক করে রাখা কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে।

ভিডিওতে ইমরানকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনাটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি কোনো কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

সৌভাগ্যক্রমে, এ ঘটনায় ইমরান হাশমি বা শুটিং সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুটিংয়ের স্থান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এদিকে মুক্তির আগেই বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছে আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি ৯’। গত জুনে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়। শুটিং সেটে ‘বার অ্যান্ড ক্যাফে’র একটি সাইনবোর্ড দেখে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে বিক্ষোভের মুখে শুটিং বন্ধ হয়ে যায়।

পরে সিনেমাটির প্রযোজক দীপক মুকুট জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তিনি আরও বলেন, একজন হিন্দু হিসেবে হরিদ্বারে বার খোলার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না।

সিনেমাটিতে ‘ঈশ্বর’ নামের এক ডেয়ারি ফার্মের মালিকের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। ভালোবাসার মানুষকে রক্ষা করতে যেকোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত এই চরিত্র। গত আগস্টে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।

ইমরান হাশমি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘গানমাস্টার জি ৯’-এর।