মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
অন্যান্য

বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদক:
বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরে তরুণদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে বরগুনায় যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা পরিষদ সম্মেলন হ্যা অর্থ সোসাইটির ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্ম এর সহযোগিতা গ্রিস পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি , সিবিডিপি বরগুনা , ইয়ুথ ফর ফেয়ার সিটি ,ডিআরডিএফ এর আয়োজনে এ সংলাপে উপকূলীয় অঞ্চলের বাস্তবতা, জ্বালানি সংকট, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিঠু ,সাংবাদিক তালুকদার আসাদ, জাহিদুল ইসলাম, মো ইমরান , পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান ,সংগঠক এহতেশামুল ইসলাম উচ্ছাস, সিবিডিপির কোওর্ডিনেটর মেহেফুজ হোসানই ইসা, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির সুযোগ নিশ্চিত করা জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি খাতে বৈষম্য কমানো এবং স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়ার ওপর তাঁরা জোর দেন।

তরুণ প্রতিনিধিরা উপকূলীয় মানুষের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরে বলেন, জ্বালানি রূপান্তরের পরিকল্পনায় উপকূলীয় জনগোষ্ঠীর চাহিদা, জীবিকা এবং জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে যুব নেতৃত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপের মাধ্যমে তরুণদের অংশগ্রহণ আরও জোরদার হবে এবং উপকূলীয় অঞ্চলে ন্যায্য জ্বালানি রূপান্তর ও টেকসই উন্নয়নের পক্ষে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে।