মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
অন্যান্য

‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’

প্রতিবেদক:
‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ ঘটনায় ইশরাককে ইঙ্গিত করে ফেসবুকে একটি কবিতা পোস্ট করেছেন তিনি।

কবিতায় মন্ত্রী হিসেবে ইশরাকের দায়িত্ব, মাদকবিরোধী অভিযানে তাঁর অংশগ্রহণ এবং অস্ত্র হাতে মাঠে নামার বিষয়টি তুলে ধরে কটাক্ষ করেন সারজিস আলম।

কবিতায় তিনি লিখেছেন—

“মিল্টন ভাই খেলছে একা পিছিয়ে পড়ছে সকলে; ইশরাক বাবু সেন্টি খেয়ে নেমেছে মাঠ দখলে !

মন্ত্রী তিনি, পুলিশ নন ভুলে কেন যায়? ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায় !

স্বঘোষিত নগরপিতা সাথে অবৈধ অস্ত্র; পাকনামি করতে গিয়ে গায়ে থাকে না বস্ত্র !”

কবিতায় মূলত একজন মন্ত্রীর দায়িত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের মধ্যে পার্থক্য তুলে ধরে ইশরাকের অভিযানে অংশ নেওয়া এবং অস্ত্র প্রদর্শনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সারজিস।

‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’

উল্লেখ্য, রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে উপস্থিতির ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্তের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, ইশরাক হোসেন দাবি করেছেন, তাঁর প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত। নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। কাউকে হুমকি দেওয়া কিংবা গুলি চালানোর ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।