মূল লেখায় যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া মার্টিন লুথার কিংয়ের ‘ক্ষমতা’ নিয়ে উদ্ধৃতি শেয়ার করলেন ইশরাকের স্ত্রী এইমাত্রঅন্যান্য মার্টিন লুথার কিংয়ের ‘ক্ষমতা’ নিয়ে উদ্ধৃতি শেয়ার করলেন ইশরাকের স্ত্রী বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ এইমাত্রঅন্যান্য বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ চট্টগ্রাম বন্দরে ১০০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয়ে বিশাল উদ্যোগ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে ১০০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয়ে বিশাল উদ্যোগ নন্দীগ্রামের ৮টি মণ্ডপে পৌরসভার অনুদান বিতরণ এইমাত্রঅন্যান্য নন্দীগ্রামের ৮টি মণ্ডপে পৌরসভার অনুদান বিতরণ পোষা বিড়াল হত্যার বিচার চাইতে থানায় শামসুল এইমাত্রঅন্যান্য পোষা বিড়াল হত্যার বিচার চাইতে থানায় শামসুল সৌদির নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেবে পাকিস্তান এইমাত্রঅন্যান্য সৌদির নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেবে পাকিস্তান পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে জেন্ডার বৈষম্য, জননিরাপত্তা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
অন্যান্য

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

প্রতিবেদক:
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না—এ লক্ষ্য সামনে রেখে শ্রেণিকক্ষে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে শ্রেণিকক্ষে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে চায় সরকার। কোনো শিশু যাতে বিদ্যালয়ের বাইরে থেকে না যায়, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় তিনি আরও জানান, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার ধারণাকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন শিক্ষাদর্শন হিসেবে উল্লেখ করেন ববি হাজ্জাজ। তাঁর মতে, শিক্ষা শুধু মুখস্থবিদ্যা কিংবা সনদ অর্জনের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং শিক্ষার মাধ্যমে মানবিকতা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার পথ তৈরি করতে হবে।

তিনি বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।