নন্দীগ্রামের ৮টি মণ্ডপে পৌরসভার অনুদান বিতরণ
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ৮টি দুর্গাপূজা মণ্ডপে নন্দীগ্রাম পৌরসভার তহবিল থেকে মোট ৫৯ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দুর্গাপূজা মণ্ডপগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ পৌর এলাকার ৮টি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকরা।
নন্দীগ্রাম পৌরসভার তহবিল থেকে এ অনুদান ৮টি দুর্গাপূজা উদযাপনে সহায়ক হবে বলে আশা করা হয়।
