মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী এইমাত্রঅন্যান্য আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ এইমাত্রঅন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ এইমাত্রঅন্যান্য ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট এইমাত্রঅন্যান্য পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট
অন্যান্য

চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ২১

প্রতিবেদক:
চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ২১

বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপের কঠোর নির্দেশনার পর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ২১ জনের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে, ১২ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং বাকি ২ জন ২৫ বছরের বেশি। তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনি। সভায় তিনি পাথরঘাটা থেকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ওসিকে কঠোর নির্দেশনা দেন।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলীম বলেন, “মাননীয় চিফ হুইপ মহোদয় পাথরঘাটাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত দেখতে চেয়েছেন। পুলিশ সুপার মহোদয়েরও আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২১ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।”