মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ন
শিরোনাম
আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী এইমাত্রঅন্যান্য আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ এইমাত্রঅন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ এইমাত্রঅন্যান্য ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট এইমাত্রঅন্যান্য পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট
অন্যান্য

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে নির্বাচনী কর্মশালা

প্রতিবেদক:
গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে নির্বাচনী কর্মশালা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেম্বার ও কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির মো. আহসান হাবিব মাসুদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান এবং জেলা জামায়াতের ব্যবসা-বাণিজ্য শাখার সেক্রেটারি মো. রাফিউল আলম রুমুসহ স্থানীয় নেতারা।

কর্মশালায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতাকর্মী এবং মনোনীত প্রার্থীরা অংশ নেন।