মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
শিরোনাম
আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী এইমাত্রঅন্যান্য আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ এইমাত্রঅন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই: আব্দুল হাই সাইফুল্লাহ কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় দর্জির গলাকাটা লাশ উদ্ধার ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ এইমাত্রঅন্যান্য ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট এইমাত্রঅন্যান্য পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাচঁ ইউনিট
অন্যান্য

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, ‘পাতানো মামা’ গ্রেপ্তার

প্রতিবেদক:
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, ‘পাতানো মামা’ গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এমদাদুল হক অরচন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অরচনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, সুমি ও অরচন সম্পর্কে পাতানো মামা-ভাগ্নি।

শুক্রবার (২৩ অক্টোবর) মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুজন মণ্ডলের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়েতে সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই অরচন তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁদের বাড়িতে যান। এ সময় সুমি মাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সুজনের মা বাধা দিলেও তা উপেক্ষা করে অরচনের সঙ্গে চলে যান তিনি। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেন সুজন।

এজাহারে আরও বলা হয়, পরদিন সুজনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা সুমিদের বাড়িতে গেলে তাঁর মা জানান, সুমি অরচনের সঙ্গে কলেজে ফরম পূরণ করতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন সুজন।

পরে অভিযোগের ভিত্তিতে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে অরচনকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভায় গাড়িচালক হিসেবে কর্মরত। সুমি আক্তার মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। আর সুজন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

সুজন মণ্ডল বলেন, ‘আমি এই প্রতারকদের কঠিন বিচার চাই। আমার সম্মান যা যাওয়ার, গেছে। অরচন পৌরসভায় চাকরি করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।