মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইল থানায় বাগ্‌বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি এইমাত্রঅন্যান্য সরাইল থানায় বাগ্‌বিতণ্ডার ঘটনায় পুলিশের জিডি সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫ এইমাত্রঅন্যান্য সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫ দীর্ঘ ১৫ বছর পর নিজস্ব জমিতে কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ এইমাত্রঅন্যান্য দীর্ঘ ১৫ বছর পর নিজস্ব জমিতে কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ প্রধানমন্ত্রীর প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১ একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন এইমাত্রঅন্যান্য জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু : পুলিশ বলছে আত্মহত্যার চেষ্টা এইমাত্রঅন্যান্য নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু : পুলিশ বলছে আত্মহত্যার চেষ্টা রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা সম্পন্ন, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ এইমাত্রঅন্যান্য রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা সম্পন্ন, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ
অন্যান্য

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা সম্পন্ন, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ

প্রতিবেদক:
রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা সম্পন্ন, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন মিললেই বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে ইউনিটটি।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৫ অক্টোবরের দিকে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু করা নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের ওপর।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ সফররত উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদল প্রকল্পের প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ সার্বিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে। শুক্রবার (২৩ অক্টোবর) রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তি ও ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশ সফর করে। সফরকালে প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাসের পোস্টে জানানো হয়, বৈঠকে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ও প্রকল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অদূর ভবিষ্যতে যৌথভাবে বাস্তবায়ন করা যেতে পারে, এমন বিভিন্ন পদক্ষেপ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ পর্যায়ের ফিজিক্স টেস্টও সম্পন্ন হয়েছে। বুধবার পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল বৈঠকে ইউনিট-১-এর ক্রিটিক্যাল পর্যায়ের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেছে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি সি স্টেজে প্রবেশ করবে। এরপর শুরু হবে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম।

জাহেদুল হাসান আরও জানান, শুরুতে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরবর্তী পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে, সম্ভাব্য ২৫ অক্টোবর, পাওয়ার স্টার্টআপ শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত নয়।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। সেই লক্ষ্য সামনে রেখে চলতি বছরের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি নির্ভর করবে পরীক্ষার পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর।