মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! এইমাত্রঅন্যান্য ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি এইমাত্রঅন্যান্য মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা এইমাত্রঅন্যান্য পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর... এইমাত্রঅন্যান্য মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট এইমাত্রঅন্যান্য টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
অন্যান্য

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!

প্রতিবেদক:
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!

ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।

সেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজনের তালিকায় দে লা ফুয়েন্তে ও এনরিকের পাশাপাশি রয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেখানে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের উপস্থিত থাকার কথা রয়েছে। তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানসহ ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

দে লা ফুয়েন্তের পক্ষে সবচেয়ে বড় যুক্তি স্পেনের সাম্প্রতিক সাফল্য। গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর শিরোপা জেতে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

অন্যদিকে, পিএসজিকে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর কৃতিত্ব রয়েছে লুইস এনরিকের। ক্লাব ফুটবলে তার সাফল্যও তাকে এই পুরস্কারের অন্যতম দাবিদার করে তুলেছে। তবে মুন্দো দেপোর্তিভোর দাবি, এবারের দৌড়ে এগিয়ে রয়েছেন দে লা ফুয়েন্তে।

স্পেনের এই কোচের অধীনে দলটি আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।