মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! এইমাত্রঅন্যান্য ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি এইমাত্রঅন্যান্য মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা এইমাত্রঅন্যান্য পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর... এইমাত্রঅন্যান্য মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট এইমাত্রঅন্যান্য টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
অন্যান্য

আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিবেদক:
আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠন ও কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)-এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ আয়োজনে আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বলিয়ারপুর গ্রামের কৃতী সন্তান ও মুখ্য সমন্বয়ক (SDG)-এর একান্ত সচিব মোঃ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকার ও প্রশাসন মাদক নির্মূলে কাজ করছে। পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল নেতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উপদেষ্টা আওয়ালুজ্জামান রাসেল বলেন, “মাদকমুক্ত যুবসমাজ গঠন আমাদের সবার দায়িত্ব। নাগদাহ ইউনিয়নের একজন নাগরিক হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনে আমি আপনাদের পাশে আছি। মাদকের কারণে কিশোর, যুবক ও বয়স্ক—সব বয়সের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ গোলাম রহমান, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহিমুদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)এর সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক, সদস্য -রাসেল, ইমদাদুল হক,বলিয়ারপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক, যুবদল নেতা আলমগীর হোসেন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম বিপুল।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রজনী বিশ্বাস, মাসুদ রানা, শরিফ হাসানসহ স্থানীয় শিল্পীরা।

আয়োজকদের প্রত্যাশা, কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) ও মাদকবিরোধী যুব সংগঠনের এ উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্ম খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।