মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫ ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! এইমাত্রঅন্যান্য ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম! আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় সিডিএস এর মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি এইমাত্রঅন্যান্য মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা এইমাত্রঅন্যান্য পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ১৪ বছরের আমির হামজা মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর... এইমাত্রঅন্যান্য মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট এইমাত্রঅন্যান্য টিকিট ছাড়াই দেখার সুযোগ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট
অন্যান্য

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক

প্রতিবেদক:
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পশু চিকিৎসক

রাজবাড়ীর পাংশায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পশু চিকিৎসকের বিরুদ্ধে, অভিযুক্ত ব্যক্তির নাম জসিম উদ্দিন,যিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক হিসেবে পরিচিত।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকায় ভুক্তভোগী নারী নিজ বাসভবনের সামনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়াসহ কুনজর দিয়ে আসছিলেন, এতে তিনি রাজি না হওয়ায় তাকে বসতবাড়ি থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে তার সম্পত্তির ওপর নজর দেন অভিযুক্ত। কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে সম্প্রতি তাকে একা পেয়ে নিজ বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান জসিম।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আরও অভিযোগ করেন, “পূর্বে আমার বাবাকে হত্যা করা হয়েছিল, ওই হত্যাকাণ্ডের সাথে জসিম ও তার পিতা সরাসরি জড়িত ছিলেন। এখন সে আমার সন্তানদেরও বাবার মতো হত্যা করার হুমকি দিচ্ছে, তার অনবরত হুমকির কারণে ভয়ে আমি ছোট মেয়েকে স্কুলেও পাঠাতে পারছি না।

বর্তমানে অভিযুক্তের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠ বিচার এবং পরিবারের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ওই নারী আদালতে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত গরুর ডাক্তার জসিম উদ্দিন এর আগে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবী করে বলেছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে দাবী তার।