মূল লেখায় যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য এইমাত্রঅন্যান্য মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা এইমাত্রঅন্যান্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ এইমাত্রঅন্যান্য লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইমাত্রঅন্যান্য বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত এইমাত্রঅন্যান্য ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক
অন্যান্য

সীতাকুন্ডে সাংবাদিককে ১৮ ঘন্টা আটকে রেখে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক:
সীতাকুন্ডে সাংবাদিককে ১৮ ঘন্টা আটকে রেখে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় এস এ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশের বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীন কে ডেকে নিয়ে মুসকান কারখানার এক কর্মকর্তা আটকে রাখা হয় মর্মে অভিযোগ উঠেছে৷ এরপরে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিয়ে কোন অভিযোগ ছাড়া এস আই নুরুলুল্লাহ, সাংবাদিক জয়নালকে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিক সমাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক জনবানী পত্রিকার সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সীতাকুন্ড থানার ওসি মহিনুল ইসলাম, ওসি তদন্ত মোস্তফা ও এস আই নুর উল্লাহকে প্রত্যাহারের দাবি জানিয়ে ও জয়নাল আবেদীনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দেয়া না হলে সীতাকুন্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সাংবাদিক সমাজ।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়নের সংস্থার, সীতাকুন্ডু উপজেলা কমিটির সভাপতি, শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, কে এম রুবেল বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে, তারাও সংবাদ এর মাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মামলা করত। অথচ তারা জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘন্টা থানার আটক করে রেখে মামলা দিয়ে একটি ন্যাক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

মানববন্ধনের চট্টগ্রাম রিপোর্ট এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিন বলেন, সাংবাদিক সংগঠন গুলো গণমাধ্যমে স্বাধীনতার জন্য ধারাবাহিক আন্দোলন করে আসছে। এভাবে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার ঘটনা আমরা এই সময়ে কল্পনা করতে পারি না। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, সীতাকুণ্ড জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনসহ যেসব কারাবন্দী সাংবাদিক কারা ভোগ করছেন তাদের মুক্তি দেয়া হোক।

মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।