মূল লেখায় যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক হলেন পিএসসির সদস্য এইমাত্রঅন্যান্য জুলাইয়ে শেখ হাসিনার ছবি সরানো সেই জাবি অধ্যাপক হলেন পিএসসির সদস্য মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত এইমাত্রঅন্যান্য মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির এইমাত্রঅন্যান্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, পরিবার নিয়ে গাজীপুর ছাড়লেন রুমি এইমাত্রঅন্যান্য মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, পরিবার নিয়ে গাজীপুর ছাড়লেন রুমি অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু এইমাত্রঅন্যান্য এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ ও উচ্চকক্ষ ৬ বছর করার প্রস্তাব এইমাত্রঅন্যান্য সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪ ও উচ্চকক্ষ ৬ বছর করার প্রস্তাব মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যা: প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর এইমাত্রঅন্যান্য মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যা: প্রধান আসামী তুহিনের জামিন নামঞ্জুর
অন্যান্য

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রতিবেদক:
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়লে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক কুমার দাস বলেন, সন্ধ্যার পর রবিন নামে এক শিক্ষার্থীকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনার কথা ছিল। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে জানতে পেরেছি, রবিন মারা গেছেন।