মূল লেখায় যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

পাংশায় গ্রামপুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক:
পাংশায় গ্রামপুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিয়েছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআইএলজির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো. জুয়েল রানা, সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

এ সময় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম পুলিশ সদস্যরা আত্মনির্ভরশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। একই সঙ্গে বর্তমান সময়ে অনলাইনভিত্তিক তথ্য আদান-প্রদানের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এ বিষয়ে বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।