মূল লেখায় যান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূল থেকে দূরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে আবহাওয়া দপ্তর এইমাত্রঅন্যান্য উপকূল থেকে দূরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে আবহাওয়া দপ্তর জামায়াত-এনসিপি আমার সম্মানে জিহবা বের করে হাঁফাচ্ছে: তারেক এইমাত্রঅন্যান্য জামায়াত-এনসিপি আমার সম্মানে জিহবা বের করে হাঁফাচ্ছে: তারেক সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’ এইমাত্রঅন্যান্য বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’  সাগর-রুনি হত্যা: জিয়াউল ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা যাচাইয়ে টাস্কফোর্স এইমাত্রঅন্যান্য  সাগর-রুনি হত্যা: জিয়াউল ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা যাচাইয়ে টাস্কফোর্স জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ করে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ করে দিল প্রশাসন হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান
অন্যান্য

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক:
সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় আধিপত্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিনের মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকদের বেতন না বাড়ানোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান।

সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।