মূল লেখায় যান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূল থেকে দূরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে আবহাওয়া দপ্তর এইমাত্রঅন্যান্য উপকূল থেকে দূরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্ক অবস্থানে আবহাওয়া দপ্তর জামায়াত-এনসিপি আমার সম্মানে জিহবা বের করে হাঁফাচ্ছে: তারেক এইমাত্রঅন্যান্য জামায়াত-এনসিপি আমার সম্মানে জিহবা বের করে হাঁফাচ্ছে: তারেক সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’ এইমাত্রঅন্যান্য বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’  সাগর-রুনি হত্যা: জিয়াউল ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা যাচাইয়ে টাস্কফোর্স এইমাত্রঅন্যান্য  সাগর-রুনি হত্যা: জিয়াউল ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা যাচাইয়ে টাস্কফোর্স জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ করে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ করে দিল প্রশাসন হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান এইমাত্রঅন্যান্য হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান
অন্যান্য

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

প্রতিবেদক:
বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

প্রয়াত বাবার সঙ্গে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বাবার স্মৃতিচারণ করে দেওয়া তাঁর আবেগঘন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আবার কেউ ‘জমি পাওয়া’র প্রসঙ্গ টেনে করেছেন রসিকতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জয় জানান, তাঁর বাবা একসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় হাফিজ উদ্দিন আহমদ ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী। একটি সরকারি সফরে তাঁরা দুই সপ্তাহের জন্য নেদারল্যান্ডস ও লন্ডনে গিয়েছিলেন। ওই সফরে মন্ত্রীর একমাত্র সফরসঙ্গী ছিলেন তাঁর বাবা।

বাবার স্মৃতিচারণ করে জয় লেখেন, ‘ওই সময় বাবার কাছে মন্ত্রীর অনেক সুনাম শুনেছিলাম। আজ আমার বাবা নেই ছয় বছর। অথচ সেই মন্ত্রী আরও বড় হয়ে স্পিকার হয়ে গেছেন। কে জানে দুই সপ্তাহের ইউরোপ সফরের সঙ্গী আমার বাবাকে তিনি মনে রেখেছেন কিনা? না রাখলেও কিছু যায় আসে না। বড় বড় মানুষদের জীবনে কত মানুষ আসে যায়। ছোটরা স্মৃতি আঁকড়ে ধরে রাখে।’

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

পোস্টে জয় স্পষ্ট করে উল্লেখ করেন, এটি তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ; কোনো রাজনৈতিক বক্তব্য নয়।

জয়ের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর বাবার স্মৃতিচারণের আবেগকে গুরুত্ব দিয়েছেন, আবার কেউ মন্তব্যের ঘরে করেছেন রসিকতা।

একজন মন্তব্য করেছেন, ‘এবার জমি পাবে নিশ্চিত।’ আরেকজন লিখেছেন, ‘কত কাঠা জমি দরকার ভাইয়া?’

তবে জয়ের মূল পোস্টে জমি পাওয়া বা এ ধরনের কোনো প্রত্যাশার কথা উল্লেখ করা হয়নি। জমি নিয়ে মন্তব্যগুলো নেটিজেনদের নিজস্ব রসিকতা। বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার করে জয় মূলত অতীতের একটি স্মৃতি তুলে ধরেছেন। সেই ব্যক্তিগত স্মৃতিচারণই শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও হাস্যরসের উপলক্ষ হয়ে উঠেছে।