মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় এক্সপ্রেসে টিকিট ছাড়াই যাত্রী, ভাড়ার টাকা চক্রের পকেটে যাওয়ার অভিযোগ এইমাত্রঅন্যান্য বিজয় এক্সপ্রেসে টিকিট ছাড়াই যাত্রী, ভাড়ার টাকা চক্রের পকেটে যাওয়ার অভিযোগ আসিফ নজরুলের মোবাইল ছিনতাই এইমাত্রঅন্যান্য আসিফ নজরুলের মোবাইল ছিনতাই তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ইরানের ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬ কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা এইমাত্রঅন্যান্য কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা
অন্যান্য

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

প্রতিবেদক:
আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। 
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারি সফরসঙ্গীরা। তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সেরদার চাম। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

কপ-৩১ সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিট আগামী ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা। এ ছাড়া জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের গ্রিন জোনে পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে পাটের প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনের সময় পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ-তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাও স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু কূটনীতির বিষয়গুলো গুরুত্ব পাবে।