মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় এক্সপ্রেসে টিকিট ছাড়াই যাত্রী, ভাড়ার টাকা চক্রের পকেটে যাওয়ার অভিযোগ এইমাত্রঅন্যান্য বিজয় এক্সপ্রেসে টিকিট ছাড়াই যাত্রী, ভাড়ার টাকা চক্রের পকেটে যাওয়ার অভিযোগ আসিফ নজরুলের মোবাইল ছিনতাই এইমাত্রঅন্যান্য আসিফ নজরুলের মোবাইল ছিনতাই তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশের ৮ জেলায় ঝড়ের আশঙ্কা হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ইরানের এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ইরানের ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৬ কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা এইমাত্রঅন্যান্য কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা
অন্যান্য

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক:
হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন হামজা চৌধুরী। তাঁর সঙ্গে গোল উৎসবে যোগ দিয়েছেন শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে টমাস ডুলির দল।

বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই শমিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে হামজা চৌধুরীর ক্রস থেকে বল পেয়ে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শমিত।

এরপর একের পর এক আক্রমণ চালিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধের ৪৪ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে শমিত সোমের কাছ থেকে বল পেয়ে অসাধারণ ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। তাঁর দৃষ্টিনন্দন গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ৮৭ মিনিটে দুর্দান্ত চিপ শটে নিজের গোলটি আদায় করে নেন রাকিব হোসেন। তাতেই ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় দ্বিতীয় গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে হামজারা।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনালের পথ খুলেছে ভুটানেরও। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।