মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন ড্রোনের মৃত্যুফাঁদ ইরান, ধ্বংস ৭৮টি (ভিডিও) এইমাত্রঅন্যান্য মার্কিন ড্রোনের মৃত্যুফাঁদ ইরান, ধ্বংস ৭৮টি (ভিডিও) স্কুলপড়ুয়া মিশুর সাহিত্যজগতে অভিষেক, প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় এইমাত্রঅন্যান্য স্কুলপড়ুয়া মিশুর সাহিত্যজগতে অভিষেক, প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় চাল-ডালে পোকা ধরেছে? জেনে নিন ঘরোয়া সমাধান এইমাত্রঅন্যান্য চাল-ডালে পোকা ধরেছে? জেনে নিন ঘরোয়া সমাধান যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর এইমাত্রঅন্যান্য যুবরাজের বাবাকে দেখে নেওয়ার হুমকি পৃথ্বীর গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ২০ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ২০ পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা এইমাত্রঅন্যান্য পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের এইমাত্রঅন্যান্য বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫ এইমাত্রঅন্যান্য মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৫
বিনোদন

রিয়ামনিকে না পাওয়ার হতাশায় হিরো আলমের আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রিয়ামনিকে না পাওয়ার হতাশায় হিরো আলমের আত্মহত্যার চেষ্টা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঘুমের ওষুধ সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন।

রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু। তবে এসময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, ‘দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। হিরো আলম জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন। নানান প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়ামনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।’ 

ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান বলেন, ‘ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্ত তার লোকজন এখান থেকে তাকে নিয়ে যেতে চাচ্ছেন না।’ তবে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন বলে তিনি জানান।